শুক্রবার ভোর সাড়ে ছটা নাগাদ চালসা লাগোয়া এই এলাকায় একটি বুনো হাতি ঢুকে পড়ে। দীপিকা রায় নামের এক গৃহবধুর বাড়ির উঠোনে থাকা ঠাকুর ঘর তছনছ করে দেয় বুনো হাতি। অঞ্জনা রায়ের গরুর বাছুরকে সুর দিয়ে ধাক্কা দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে মঙ্গলবারে বস্তি এলাকায়।
বনদপ্তর কখন আসবে তার অপেক্ষায় না থেকে, নিজেরাই জোট বেঁধে হাতির পেছন পেছন চিৎকার করে তাড়াবার চেষ্টা শুরু করেন বাসিন্দারা। এরপর বুনো হাতি লাগোয়া ধানের ক্ষেতে নেমে ধীরে ধীরে বনের দিকে অগ্রসর হয়। সেখানেও বেশ কিছু ধানের ক্ষেত হাতির পায়ে মাড়িয়ে নষ্ট হয়েছে বলে অভিযোগ।উল্লেখ্য মঙ্গলবাড়ী বস্তি লাগোয়া এলাকার কাছেই রয়েছে খরিয়ার বন্দর বিটের জঙ্গল। সেখান থেকেই হাতিটি এসেছিল বলেই জানাচ্ছেন বাসিন্দারা।
