Hi,  Welcome to News Mal Bazar  |  .  |  .  |  .
BREAKING NEWS
জলঢাকা ও তিস্তায় লাল সতর্কতা, অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সকালেই দোমহানি থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় ‘হলুদ সতর্কতা’ জারি হয়েছে।

পরিকল্পনা করে ‘ফাঁসানো’ হয়েছে, দাবি ধৃতের স্ত্রী-র। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ‘ভোরের আলো’ থানা গ্রেফতার করেছে এই বিজেপি নেতাকে।

সংখ্যালঘু এলাকার বুথেই কি পিছিয়ে? সম্প্রতি লোকসভা আসনের ফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কোচবিহার লোকসভা আসনে বিজেপির পরাজিত প্ৰার্থী নিশীথ প্রামাণিক।

সীতারাম ইয়েচুরি: কমিউনিস্ট নেতা, বাস্তববাদী, সকলের প্রিয় কমরেড — জীবনের শেষ অধ্যায়ে বিদায়

Written By News Features Online on Thursday, September 12, 2024 | 6:20 PM


জে এন ইউ থেকে উত্থান, মেধাবী ছাত্র সীতারাম ইয়েচুরি সমাজতন্ত্রের স্বপ্ন বুকে নিয়ে দেশ ব্যাপী ঘুরেছেন। পার্টির কাজে ডুয়ার্সের চা বাগানেও অনেকবার এসেছেন। মালবাজার শহরের ফরোয়ার্ড ক্লাব ময়দানে শেষ সভায় যোগ দেন। কোভিড কেড়ে নিয়েছিল সীতারাম ইয়েচুরির বড়ছেলে আশিসকে। সন্তান শোক বুকে নিয়ে পার্টির কাজে শেষ দিন সক্রিয়  ছিলেন। যাবার বেলায় বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুরশোকেও বিহ্বল হয়েছেন। 



হাসপাতালে ভর্তি হলেন ১৯ আগস্ট।  বয়স হয়েছিল ৭২ বছর। গত ১৯ অগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাঁকে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে অবস্থার অবনতি হয়। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

No comments:

Post a Comment

ADVERTISEMENT