জে এন ইউ থেকে উত্থান, মেধাবী ছাত্র সীতারাম ইয়েচুরি সমাজতন্ত্রের স্বপ্ন বুকে নিয়ে দেশ ব্যাপী ঘুরেছেন। পার্টির কাজে ডুয়ার্সের চা বাগানেও অনেকবার এসেছেন। মালবাজার শহরের ফরোয়ার্ড ক্লাব ময়দানে শেষ সভায় যোগ দেন। কোভিড কেড়ে নিয়েছিল সীতারাম ইয়েচুরির বড়ছেলে আশিসকে। সন্তান শোক বুকে নিয়ে পার্টির কাজে শেষ দিন সক্রিয় ছিলেন। যাবার বেলায় বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুরশোকেও বিহ্বল হয়েছেন।
হাসপাতালে ভর্তি হলেন ১৯ আগস্ট। বয়স হয়েছিল ৭২ বছর। গত ১৯ অগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাঁকে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে অবস্থার অবনতি হয়। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
6:20 PM | 0
comments
