সীতারাম ইয়েচুরি: কমিউনিস্ট নেতা, বাস্তববাদী, সকলের প্রিয় কমরেড — জীবনের শেষ অধ্যায়ে বিদায়
Written By News Features Online on Thursday, September 12, 2024 | 6:20 PM
বৃষ্টি ভেজা রাস্তায় পড়ে গিয়ে হিপ ফ্র্যাকচারের শিকার: নার্সিং হোমে সফল অস্ত্রোপচার
Written By News Features Online on Sunday, August 4, 2024 | 8:02 PM
বেরুবাড়ী নিবাসী মায়া সরকার (৬২ বছর, মহিলা রুগী) 03/08 তারিখে বেলা ১২ টার দিকে বৃষ্টি ভেজা রাস্তায় নিজে থেকে পরে যান। রাস্তায় অনেক্ষণ পরে থাকার পর দুজন ব্যক্তি তাকে উদ্ধার করে মেরিনা নার্সিং হোমে নিয়ে আসেন। নার্সিং হোমে আসার পর ওনাকে ডাক্তার দেখিয়ে এক্স-রে করা হয়। এক্স-রে তে দেখা যায় ওনার হিপ ফ্র্যাকচার আছে। কিন্তু রুগীর নিজের বলতে কেও নেই, স্বামীও মারা গেছেন।
পাড়া প্রতিবেশীদের সাথে যোগাযোগ করা হলে কেও এগিয়ে না আসায় নার্সিং হোম কতৃপক্ষ থানার IC সাহেব কে ফোনে সবটা জানায় এবং আইসি সাহেবের সহযোগিতায় নার্সিং হোম কতৃপক্ষ নিজেদের দ্বায়িত্বে নিখরচায় পেশেন্ট কে চিকিৎসার দ্বায়িত্ব তুলে নেন । আজ পেশেন্টের প্রায় ১ ঘন্টারও বেশী সময়ের জটিল
অস্ত্রোপচার সফলতার সাথে করা হলো ড. অভিষেক মাল্লিক (অর্থোপেডিক সার্জন), ড. উৎপল দত্ত (অ্যানাস্থেসিওলজিস্ট) এবং পুরো ওটি টিমের সহযোগিতায়। অস্ত্রোপচারের আগে বড় সমস্যা ছিলো রক্তের.... নার্সিং হোম কতৃপক্ষ নিজেরাই উদ্যোগ নিয়ে ২ ইউনিট রক্ত জোগাড় করে জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্ক থেকে....বর্তমানে রুগী স্থিতিশীল আছেন।
ফাঁসিদেওয়া, দার্জিলিং: ফাঁসিদেওয়ায় রাস্তায় ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, পাকড়াও ১
Written By News Features Online on Sunday, July 14, 2024 | 7:02 PM
অবিরাম বৃষ্টি! তার উপরে পাহাড়ি ধস বন্ধ হল Toy Train
Written By News Features Online on Saturday, July 6, 2024 | 7:15 PM
Kanchanjunga Express Accident: শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, লাইনচ্যুত কামরা
Written By News Features Online on Monday, June 17, 2024 | 12:24 PM
কীভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি?
লাইনচ্যুত শিয়ালদা কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস, খোলা হল হেল্পডেস্ক
কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৯ জনের মধ্যে ৪১ ভারতীয় | Kuwait Fire
Written By News Features Online on Thursday, June 13, 2024 | 7:19 PM
বনরক্ষীদের গুলিতে বামনডাঙ্গায় মৃত ১ জখম ১ ঘটনা নিয়ে চাপানউতর
Written By News Features Online on Saturday, May 25, 2024 | 10:08 PM
রাজ্যে মাধ্যমিকে সম্ভাব্য প্রথম কোচবিহার শহরের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন
Written By News Features Online on Thursday, May 2, 2024 | 4:07 PM
বিদ্যুৎ সংযোগ না খুলেই বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন এক বিদ্যুৎ কর্মী
Written By News Features Online on Wednesday, May 1, 2024 | 4:49 PM
ছোট শহরের উকিল সুমন শিকদার এখন যেন জায়ান্ট কিলার!
Written By News Features Online on Tuesday, April 30, 2024 | 6:36 PM
পাহাড়ে শান্তির ভোট
Written By News Features Online on Friday, April 26, 2024 | 11:26 AM
এখনো পর্যন্ত কালিম্পং পাহাড়ে ভোট চলছে নির্বিঘ্নেই। মহিলাদের লাইনে ভালো ভিড়। প্রতিটি বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। লড়াই মূলত দ্বিমুখী। বিজেপি এবং প্রজাতান্ত্রিক মোর্চার সমর্থনে তৃণমূল। একদিকে রাজু বিস্তা অন্যদিকে তৃণমূলের প্রার্থী গোপাল লামা। দার্জিলিং কেন্দ্রে অবশ্য বরাবরই বিজেপি শক্তিশালী। বিমল গুরুং ও বিজেপি শিবিরেই সমর্থন রেখেছেন।
শহর জুড়ে ব্রাউন সুগার! সর্বস্বান্ত বহু পরিবার! কবে প্রতিবাদ করবেন?
Written By News Features Online on Thursday, February 15, 2024 | 1:55 PM
প্রাক্-উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা - বাংলা
Written By News Features Online on Saturday, February 10, 2024 | 2:20 PM
প্রাক্-উচ্চ মাধ্যমিক
নির্বাচনী পরীক্ষা
দ্বাদশ শ্রেণি
বিষয় – বাংলা
পূর্ণমান-৮০ সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট
১. ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও)
(বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১´১৮=১৮
(i) লুকিয়ে লুকিয়ে চাল কে বেচে
দিত? (ক) পিসিমা (খ) বাসিনী (গ) ভাগচাষি (ঘ) ঠাকুর
(ii) কনকপানি চালের ভাত খান—(ক) বড়োবাবু (খ) মেজবাবু
(গ) ছোটোবাবু (ঘ) পিসিমা
(iii) ‘ভারতবর্ষ’ গল্পে বাদলা লেগেছিল—(ক) শনিবারে (খ)
বুধবারে (গ) মঙ্গলবারে (ঘ) সোমবারে
(iv) একসময় দাগি ডাকাত ছিল—(ক) ফজলু সেখ (খ) নিবারণ
বাগদি (গ) করিম ফরাজি (ঘ) নকরি নাপিত
(v) ‘আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাবো।’ –
উক্তিটি—(ক) নিখিলের (খ) টুনুর (গ) মৃত্যুঞ্জয়ের (ঘ) টুনুর মায়ের
(vi) ‘ঘুরে ফিরে ঘরে আসে’—(ক) মহুয়ার গন্ধ (খ) কয়লাখনির
শব্দ (গ) ধুলোর কলঙ্ক (ঘ) ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস
(vii) শিশিরভেজা গল্পের বিশেষণটি হল—(ক) মজাদার (খ)
চটুল (গ) চঞ্চল (ঘ) পুরনো
(viii) ‘তাই
বলি’—কী বলেন? (ক) সবুজ ধ্বংস কোরো না (খ) গাছ তুলে আনো (গ) গাছে জল দাও
(ঘ)
গাছের গুরুত্ব বোঝো
(ix) ‘আমি
তা পারি না।’—বক্তা পারেন না—(ক) নিহত ভাইয়ের শবদেহ দেখতে (খ) আঁকাআঁকি করতে
(গ)
গান গাইতে (ঘ) বিধির বিচার চাইতে
(x) ‘ ইনি,
বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে যুক্ত ’—ইনি কে? (ক) শম্ভু
মিত্র
(খ)
তৃপ্তি মিত্র (গ) অমর গাঙ্গুলি (ঘ) শাঁওলি মিত্র
অথবা
(xi) ‘নানা
রঙের দিন’ নাটকটি কোন একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত?
(ক)
অন দ্য রোড (খ) দ্য সোয়ান সং (গ) দ্য সিগাল (ঘ) দ্য প্রোপাজাল
(xii) লভ
সিনে ব্যবহার হয়েছিল—(ক) রবীন্দ্রসংগীত (খ) লোকগান (গ) নজরুল গীতি (ঘ) আধুনিক গান
অথবা
(xiii) ‘আমি
স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ’—বক্তা বুঝতে পারছিলেন—(ক) তাঁর বয়স হয়েছে (খ) তাঁর
প্রতিভা এখনও মরেনি (গ) তাঁর অভিনয় ক্ষমতা এখনও অটুট (ঘ) কিছুই চিরদিন থাকে না
(xiv) ‘হ্যাঁ
বল্লভভাই বলে গেছেন’—(ক) বাঙালিরা আড্ডাবাজ (খ) বাঙালিরা সংস্কৃতিমনস্ক (গ)
বাঙালিরা কাঁদুনে জাত (ঘ) বাঙালিরা উদার
অথবা
(xv) ‘গ্রিনরুমে
ঘুমোন’—কে? (ক) কালীনাথ (খ) রজনী (গ) রামব্রিজ (ঘ) রামচরণ
(xvi) বলী
কান্ধারী ছিলেন একজন—(ক) দরবেশ (খ) ধনী ব্যক্তি (গ) গৃহী (ঘ) ভীরু
অথবা
(xvii) আলেকজাণ্ডার
জয় করেছিলেন—(ক) জাপান (খ) শ্রীলঙ্কা (গ) ভারত (ঘ) চীন
(xviii) ‘পথের
পাঁচালী’ ছবির সংগীত পরিচালনা করেছিলেন—(ক) সত্যজিৎ রায় (খ) রবিশঙ্কর
(গ)
বিলায়েৎ খাঁ (ঘ) বিসমিল্লা খাঁ
(xix) ‘বেঙ্গল
কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা—(ক) প্রফুল্লচন্দ্র রায় (খ) মেঘনাদ সাহা (গ)
সত্যেন্দ্রনাথ বসু
(ঘ)
গোপালচন্দ্র ভট্টাচার্য
(xx) একজন
উল্লেখযোগ্য কবিয়ালের নাম—(ক) লালন ফকির (খ) হরু ঠাকুর (গ) রামপ্রসাদ সেন
(ঘ)
গোবিন্দদাস কবিরাজ
(xxi) কমপিটেন্স
ও পারফরম্যান্স ধারণার জনক কে? (ক) চমস্কি (খ) সোস্যুর (গ) সুনীতিকুমার
চট্টোপাধ্যায় (ঘ) সুকুমার সেন
(xxii) ‘ল্’
ধ্বনিটি হলো—(ক) ঘোষ ধ্বনি (খ) তাড়িত ধ্বনি (গ) পার্শ্বিক ধ্বনি (ঘ) অঘোষ ধ্বনি
২. অনধিক
২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১´১২=১২
(i) ‘মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য
করে’—মৃত্যুঞ্জয় কাদের লক্ষ্য করে?
(ii) ‘জল উঠল, জল নামল’—এর ফলে কী ঘটেছিল?
(iii) ‘ঘুমহীন তাদের চোখে হানা দেয়’—তাদের চোখ ঘুমহীন কেন?
(iv) ‘কঠিনের ভালোবাসিলাম’—কবি কেন কঠিন কে
ভালোবেসেছিলেন?
(v) ‘বাগানে বসাও’—এখানে কোন বাগানের কথা বলা হয়েছে?
(vi) ‘সে-ই কবিতায় জাগে’ – কবির কবিতায় কী জাগে?
(vii) ‘এক পুরনো বাংলা নাটকে দেখি’—বাংলা নাটকে অভিনেতা
কী দেখেছিলেন?
অথবা, ‘একে একে সব পার হয়ে যেতে দেখলুম।’—বক্তা কী কী
পার হতে দেখেছেন?
(viii) ‘এই রে—পুলিশ আসছে। লাগল ঝঞ্ঝাট।’—পুলিশ আসছিল
কেন?
অথবা ‘তোমার চোখে জল, কেন বল তো?’ – শ্রোতার চোখে জল
আসার কারণ কী?
(ix) ‘নিদেন একটা রাঁধুনি তো ছিল?’ – কার সঙ্গে কখন
রাঁধুনি থাকার কথা বলা হয়েছে?
অথবা ‘... মার সঙ্গে তর্ক শুরু করি’—কোন বিষয় নিয়ে
তর্ক?
(x) থিসরাস কী?
(xi) সুরতরঙ্গ কাকে বলে? উদাহরণ দাও।
(xii) ক্র্যানবেরি রূপমূল কাকে বলে।
৩. অনধিক ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের
উত্তর দাও : ৫´১=৫
৩.১ ‘দাঁতগুলো
বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে’—কে, কার প্রতি এমন আচরণ করেছিল? তার
এরূপ আচরণের কারণ কী? ২+৩
৩.২ ‘দারুণ
একটা হতাশা জেগেছে ওর মনে’—কার সম্পর্কে কার এ উপলব্ধি? উদ্দিষ্ট ব্যক্তির হতাশার
চিত্রটি বিবৃত করো। ১+৪
৪. অনধিক
১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫´১=৫
৪.১ ‘আমার
ক্লান্তির উপরে ঝরুক মহুয়া-ফুল/নামুক মহুয়ার গন্ধ।’—আমার বলতে কার কথা বলা হয়েছে?
এমন কামনার কারণ কী? ১+৪
৪.২ ‘ক্রন্দনরতা
জননীর পাশে’ কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতির কী করা উচিত
বলে মনে করেছেন? ২+৩
৫. অনধিক
১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫´১=৫
৫.১ ‘কোথাও
জীবনের খোরাক, হাসির খোররাক নেই’—বক্তা কে? কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই
বলে বক্তা মনে করেছেন কেন? ১+৪
৫.২ ‘শিল্পকে
যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই...’—উক্তিটি কে, কাকে করেছে? মন্তব্যটি
বিশ্লেষণ করো।
১+১+৩
৬. অনধিক
১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫´১=৫
৬.১ ‘পাতায়-পাতায়
জয়/জয়োৎসবের ভোজ বানাতো কারা?’—পাতায়-পাতায় কাদের জয় লেখা? ‘জয়োৎসবের ভোজ’ যারা
বানাও তাদের প্রতি কবির মনোভাব প্রকাশ পেয়েছে? ২+৩
৬.২ ‘ঝড়ের
বেগে আসা ট্রেন থামানো গেল...’—কোন ট্রেনের কথা বলা হয়েছে? ট্রেন থামানোর প্রয়োজন
হয়েছিল কেন? ট্রেনটি কীভাবে থামানো হয়েছিল? ১+১+৩
৭. অনধিক
১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫´১=৫
৭.১ ‘তাই
প্রজারা বিদ্রোহী হয়ে উঠল।’—প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? কে তাদের বিদ্রোহের
নেতৃত্ব দিয়েছিলেন? ৪+১
৭.২ ‘জেলখানায়
অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের’—জেলখানায় অপরাধের তুলনায় শাস্তির কী
হেরফের লেখক লক্ষ্য করেছেন? ১+৪
৮. অনধিক
১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫´১=৫
৮.১ রূপমূল
কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। ১+২+২
৮.২ গঠনগত দিক থেকে বাক্য কতপ্রকার
ও কী কী? যেকোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও।
২+৩
৯. অনধিক
১৫০ শব্দে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫´২=১০
৯.১ বাংলার চিকিৎসাবিজ্ঞানে কাদম্বিনী
(গঙ্গোপাধ্যায়) বসুর অবদান আলোচনা করো।
৯.২ পট শব্দটির অর্থ কী? বাংলার লোকশিল্প হিসেবে
পটশিল্পের পরিচয় দাও। ১+৪
৯.৩ রামায়ণে বর্ণিত কাহিনি অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায়
বাঙালির সাফল্যের পরিচয় দাও।
১+৪
৯.৪ বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ-এর
অবদান আলোচনা কর।
১০. নিম্নলিখিত যেকোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশানুসারে কমবেশি
৪০০ শব্দে একটি প্রবন্ধরচনা করো : ১০´১=১০
১০.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি
প্রবন্ধরচনা করো :
১০.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে
প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে, পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ
প্রবন্ধরচনা করো :
বিদ্যালয়স্তরে
বিজ্ঞানমেলা ও বিজ্ঞান প্রদর্শনীর প্রয়োজনীয়তা
বিজ্ঞান
প্রসাদপুষ্ট সভ্যতাই হল আধুনিক সভ্যতা। আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে বিজ্ঞান
ওতপ্রোতভাবে জড়িত। বিজ্ঞান প্রভাবহীন জীবন এখন আর কল্পনা করা যায় না। সেই কারণে
বিজ্ঞান হল শিক্ষার অপরিহার্য অঙ্গ। আধুনিক শিক্ষার অন্যতম লক্ষ্যই হল প্রতিটি
শিক্ষার্থীকে বিজ্ঞানসচেতন ও বিজ্ঞানমনস্ক করে তোলা। আর সেই উদ্দেশ্যেই
বিদ্যালয়স্তরে বিজ্ঞানমেলা ও বিজ্ঞান প্রদর্শনীর প্রয়োজনীয়তা অপরিহার্য।
১০.৩ প্রতিপক্ষের
যুক্তির দুর্বলতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিবিন্যাস করে প্রবন্ধরচনা করো :
জীবিকার
আদর্শ স্থান বিদেশ
মতের
পক্ষে – প্রতিটি মানুষ চায় জীবনে প্রতিষ্ঠিত হতে। তাই তারা শিক্ষাগ্রহণ করে,
শিক্ষিত মানুষ চায় উন্নত জীবনযাপন, আরাম-বিলাস পেতে সকলেই ইচ্ছুক। ফলে বিদেশ হয়ে
ওঠে জীবিকা অর্জনের আদর্শ স্থান। বিদেশে চাকরি যেমন আকর্ষণীয়, তেমনি জীবনকে
উপভোগের সুযোগ সেখানে অফুরন্ত। তাই এদেশে নয়, জীবিকা অর্জনের জন্য বিদেশকেই
অগ্রাধিকার দিতে হয়। বিদেশে চাকরিতে আকর্ষণীয় বেতন আছে, আভিজাত্য আছে, বিদেশে চাকরি
মানে জনপ্রিয়তা ও সম্ভ্রম লাভ। সেখানে চাকরি পরিবার-পরিজনের কাছে মর্যাদা বৃদ্ধির
বিষয়। তাই ছাত্রজীবন থেকে বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখা ভালো।
১০.৪ প্রদত্ত
সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :
মাইকেল
মধুসূদন দত্ত
জন্ম : ২৫ জানুয়ারি, ১৮২৪। অবিভক্ত বাংলার যশোহর জেলার সাগরদাঁড়ি
গ্রাম।
পিতা : লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী রাজনারায়ণ দত্ত।
মাতা : বিদুষী রমণী জাহ্নবী দেবী।
শিক্ষাজীবন : খিদিরপুর
স্কুল। হিন্দু কলেজ। পরে ধর্মান্তরিত হয়ে বিশপস্ কলেজ।
কর্মজীবন : মাদ্রাজের
এক অনাথ-আশ্রম স্কুলে শিক্ষকতা। সেখানেই কবি ও সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা। পরে
পুলিশ কোর্টে কেরানি ও আরও পরে দ্বিভাষিকের কাজ।
সাহিত্যে অবদান : ‘শর্মিষ্ঠা’ (নাটক), ‘একেই কী বলে সভ্যতা’ ও
‘বুড়শালিকের ঘাড়ে রোঁ’ (প্রহসন), ‘ব্রজাঙ্গনা কাব্য’, ‘বীরাঙ্গনা’ (কাব্য),
‘মেঘনাদবধ কাব্য’ (অন্যতম সৃষ্টি)
মৃত্যু : ২৯ জুন, ১৮৭৩।
বাংলা সাজেশন প্রশ্ন তৈরি করেছেন ময়নাগুড়ির বিশিষ্ট বাংলা
' র শিক্ষক শ্রী গোপাল সাহা।











