সংবাদদাতা,মালবাজার, ২৫ এপ্রিল বনরক্ষীর গুলিতে একজনের মৃত্যু এবং একজন আহত হলেন। ঘটনাটি ঘটে শনিবার সকালে ডায়না রেঞ্জের অন্তর্গত খেরকাটা বিটের জঙ্গলে। এলাকাটি বামনডাঙ্গা চা বাগান লাগোয়া। আহত ব্যক্তি মাল হাসপাতালে চিকিৎসাধীন।সেখান থেকে উত্তর বঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন কয়েকজন ব্যক্তি জঙ্গলে গাছ কাটতে গেলে বন রক্ষীরা তাঁদের বাঁধা দেয়।আত্মরক্ষার জন্য এরপর গুলিও চলে বলে বক্তব্য ।
বন্দুকের গুলিতে শম্ভু মানকি মুন্ডা (২৮) ঘটনাস্থলেই মারা যান এবং চাটু লোহার(৩৪) আহত হন। দুজনেই বামনডাঙ্গা চা বাগানের বাসিন্দা। খবর পেয়ে স্থানীয়রা আহত কে উদ্ধার করে মালবাজার হাসপাতালে পাঠায়। স্থানিয়দের বক্তব্য ওই দুজন গাছ কাটতে গিয়েছিল নাকি প্রাতকৃত্য সারতে গিয়েছিলো তা বন দপ্তর কি ভাবে জানলো? এই ভাবে গুলি চালানো ঠিক হয়নি। বন বাসিন্দারা সুবিচার চেয়েছেন।
মৃতের স্ত্রী জানান, বাড়ির গরু গতকাল থেকে নিখোঁজ ছিল। গরু খুজতেই ও বনে গিয়েছিল।
তবে এডিএফও জয়ন্ত মন্ডল জানান, কিছু লোক জঙ্গলের ভিতর গাছ কাটছিলো। বনকর্মীরা বাধা দিলে তারা আক্রমণ মুখি হয়। তখন আত্মরক্ষার জন্য গুলি চালায়
এই ঘটনার পর বামনডাঙ্গা চাবাগানে থমথমে পরিবেশ রয়েছে।
Q&A
Q: What led to the incident in Bamandanga?
A: The incident occurred when forest guards confronted individuals who were allegedly cutting trees in the jungle.
Q: How many casualties were there in the incident?
A: One person was killed by gunfire, and another was injured.
Q: What actions were taken by locals after the incident?
A: Locals rescued the injured and transported them to Malbazar Hospital for treatment.
Q: What is the response of the forest department to the incident?
A: The forest department has not confirmed the details of the incident but stated that shots were fired in self-defense.
Q: What were the reasons behind the individuals entering the forest?
A: While some reports suggest they were engaged in illegal logging, others indicate they were searching for a missing cow.
Q: How has the incident impacted the local community?
A: The incident has caused tension and concern among residents of the Bamandanga tea garden area.
Q: Are there any demands from the locals following the incident?
A: Residents are demanding justice and clarification regarding the circumstances leading to the gunfire.
Q: What measures are being taken to address the situation?
A: Authorities are investigating the incident, and forest residents are urging for a fair resolution to the matter.
