বেরুবাড়ী নিবাসী মায়া সরকার (৬২ বছর, মহিলা রুগী) 03/08 তারিখে বেলা ১২ টার দিকে বৃষ্টি ভেজা রাস্তায় নিজে থেকে পরে যান। রাস্তায় অনেক্ষণ পরে থাকার পর দুজন ব্যক্তি তাকে উদ্ধার করে মেরিনা নার্সিং হোমে নিয়ে আসেন। নার্সিং হোমে আসার পর ওনাকে ডাক্তার দেখিয়ে এক্স-রে করা হয়। এক্স-রে তে দেখা যায় ওনার হিপ ফ্র্যাকচার আছে। কিন্তু রুগীর নিজের বলতে কেও নেই, স্বামীও মারা গেছেন।
পাড়া প্রতিবেশীদের সাথে যোগাযোগ করা হলে কেও এগিয়ে না আসায় নার্সিং হোম কতৃপক্ষ থানার IC সাহেব কে ফোনে সবটা জানায় এবং আইসি সাহেবের সহযোগিতায় নার্সিং হোম কতৃপক্ষ নিজেদের দ্বায়িত্বে নিখরচায় পেশেন্ট কে চিকিৎসার দ্বায়িত্ব তুলে নেন । আজ পেশেন্টের প্রায় ১ ঘন্টারও বেশী সময়ের জটিল
অস্ত্রোপচার সফলতার সাথে করা হলো ড. অভিষেক মাল্লিক (অর্থোপেডিক সার্জন), ড. উৎপল দত্ত (অ্যানাস্থেসিওলজিস্ট) এবং পুরো ওটি টিমের সহযোগিতায়। অস্ত্রোপচারের আগে বড় সমস্যা ছিলো রক্তের.... নার্সিং হোম কতৃপক্ষ নিজেরাই উদ্যোগ নিয়ে ২ ইউনিট রক্ত জোগাড় করে জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্ক থেকে....বর্তমানে রুগী স্থিতিশীল আছেন।

.gif)
