শুক্রবার বেলা ১১ টায় পদ্মশ্রী প্রাপক করিমুল হক উদ্বোধন করেন। মালবাজার স্টেশন রোডে আরজি বস্ত্রালয় খুলে যেতেই কেনাকাটার ধুম পড়ে যায়। মাত্র 21 টাকায় প্রথম নয় জনকে শাড়ি শার্ট এবং কুর্তি অর্থাৎ মোট 27 জন 21 টাকায় মন মত শাড়ি কুর্তি বা শার্ট পাবেন বলে, প্রথমেই ঘোষণা করা হয়েছিল।
ফলত উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গেই আর জি র দোকানে ঢোকার জন্য হুড়োহুড়ি লেগে যায়। সকাল 7 টা থেকে লাইন শুরু হয়। গরম থেকে কিছুটা রেহাই দিতে লাইনে থাকা গ্রাহকদের আইসক্রিম দেওয়া হয়।
শিলিগুড়ির প্রসিদ্ধ এই বিপণী র কর্নধার রা এদিন করিমুল হকের হাসপাতালের জন্যে বিশেষ সামগ্রীও প্রদান করেন।

.png)
.jpeg)
